সরবরাহ ঘাটতিতে তিতাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট

অনলাইন ডেস্ক

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হচ্ছে। এতে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ সংকটের কারণে তিতাসের অধিভুক্ত বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।

এ পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights