সরাইলে ১০ টন ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরা জব্দ হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন— সিলেটের দক্ষিণ সুরমার মো. এম ফয়সাল আবীর, রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম ও একই এলাকার হাবিবুর রহমান।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শাহবাজপুর নামক স্থানে তল্লাশির জন্য থামানো হয়। পরে বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র দেখতে চান। তারা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়।

জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। আসামিদের, ভারতীয় জিরা ও জব্দ করা ট্রাক সরাইল থানায় হস্তান্তরের পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights