সহকারী সচিব হলেন ক্যাডারবহির্ভূত ৭ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
ক্যাডারবহির্ভূত সাত কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতজন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।
নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights