সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, সহিদ উন নবী সালাম প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন- বগুড়া বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সোলায়মান আলী, সাবেক পিপি অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হাইকমিশনে হামলা স্বাধীন দেশের উপর নগ্ন হস্তক্ষেপ। এটা মেনে নেয়া হবে না। বিশ্বের কোন দেশ হাসিনাকে আশ্রয় দেয়নি। কিন্তু ভারত আশ্রয় দেয়ায় সেখানে বসে হাসিনা দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই দেশবাসীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
