সহধর্মিণী হারালেন নাট্যকার মামুনুর রশীদ

অনলাইন ডেস্ক
নাট্যজগতের অন্যতম ব্যক্তিত্ব মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা মামুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

পারিবারিক সূত্র জানায়, মরহুমা গওহর আরা মামুন বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তার নামাজে জানাজা বুধবার বাদ যোহর, ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights