‘সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

শুক্রবার (৬ ডিসেম্বর) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ, ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষার প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়।

অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৩ জন গণমাধ্যমকর্মীর মাঝে আট লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights