সাংবাদিক কাদের গনিকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক

জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী আজ বাসায় ফিরতে পারেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পেশাজীবীদের এ নেতাকে দেখতে আজ শনিবারও হাসপাতালে যান বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শয্যা পাশেও কিছু সময় কাটান।

এছাড়াও কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সের প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর শফিউল গনি চৌধুরী, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার, রফিক লিটন, রিয়েল রোমান, আল আমিন,

ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল, মহাসচিব মো. তানভীরুল আলম, প্যাব নেতা মহসীন আকন্দ, মো. রাসেল হুদা, মো. নাজমূল হাসান, তানভীর হাসান, মো. রাশেদুল ইসলাম রিপন, মো. ওয়াসিউর রহমান, নার্সেস এসোসিয়েশনের সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জুন্নুন রেজা চৌধুরী প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তার শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।

কাদের গনি চৌধুরী জানান, তিনি অনেকটা সুস্থ। আজই বাসায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights