সাংবাদিক দিদারুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিসের প্রয়াত আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল, খতমে কোরআন এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

দিদারুল আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

২০২২ সালের ১৯ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights