সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইউরোপের দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের প্রধান সামরিক ঘাঁটি আক্রোতিরিতে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় রবিবার (১ মার্চ) মধ্যরাতে সন্দেহভাজন ড্রোন হামলা হয় বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত এ ঘাঁটিতে মধ্যরাতে ড্রোন আঘাত হানলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।

এমন সময়ে আক্রোতিরি ঘাঁটিতে হামলার খবর এল যখন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।

আক্রোতিরি ঘাঁটি মধ্যপ্রাচ্যে ব্রিটেনের সামরিক অভিযানের প্রধান কেন্দ্র।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights