সাঈদ খোকন পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং পরিবারের সদস্য জাবেদ আহমেদ ও ফাতেমা খাতুনের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন। দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন হয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা আছে। ফলে, সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণ করা ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই, তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights