সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাঈদ সালাম। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights