সাকিবের ঘূর্ণিতে চাপে আফগানরা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। আর নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠেছেন এই টাইগার তারকা।

আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে জোড়া উইকেট তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দেন সাকিব। টাইগার অধিনায়কের জোড়া উইকেটের পর মিরাজ ও মুস্তাফিজ আফগান শিবিরে আঘাত হানেন। এরপর আবার হানা দেন সাকিব-তাসকিন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮.৪ ওভারে ১২২ রান।
শনিবার ধর্মশালা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানের বিপক্ষে সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নিয়ে ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। এতে ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙে ৪৭ রানে। ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহর উইকেটও শিকার করেন সাকিব। ১৫তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আসেন সাকিব।

এরপর বোলিংয়ে এসে মিরাজ ও মুস্তাফিজ উইকেট তুলে আফগানিস্তানকে চেপে ধরার চেষ্টায় টাইগাররা। হাশমতউল্লাহ শহীদিকে ১৮ রানে ফেরান মিরাজ এবং ওপেনিংয়ে দুর্দান্ত খেলা রহমানউল্লাহ গুরবাজকে ৪৭ রানে ফেরান মুস্তাফিজ।

দলীয় ১২২ রানে নজিবুল্লাহকে ফিরিয়ে ‘তিন’ পূর্ণ করেন সাকিব। টাইগার অধিনায়কের বলটা বুঝতেই পারেননি নজিবুল্লাহ জাদরান। লাইন পুরো মিস করে বোল্ড হয়েছেন এই ব্যাটার। টার্ন করবে ভেবেছিলেন, যা হয়নি। সাকিব পেয়েছেন তার তৃতীয় উইকেট, আফগানিস্তান হারিয়েছে তাদের পঞ্চম। থেমে থাকেননি তাসকিনও। মোহাম্মদ নবীকে ৬ রানে বিদায় করে টাইগার শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights