সাকিব কোনো নিয়ম ভেঙে ঢাকায় যাননি : তাসকিন

অনলাইন ডেস্ক

চলমান বিশ্বকাপের মাঝপথে গত বুধবার দেশে ফেরেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তারন এই আকস্মিক দেশে ফেরাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে অনেক জলঘোলা হয়েছে। বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে অনুশীলনের জন্য এসেছিলেন সাকিব।

দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার রাতে ফের কলকাতায় দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক। আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব ইস্যুতে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ।
বিশ্বকাপ চলমান রেখে দল রেখে সাকিবের দেশে ফেরার ব্যাপারটা কতটা নিয়মের মধ্যে থেকে? কতটা প্রয়োজনীয় ছিল? অধিনায়ক বলেই কি সাকিব বাড়তি সুবিধাটা পেলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।’

তিনি আরও বলেন, ‘আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights