সাকিব ঝড়ে চট্টগ্রামকে ১৮৮ রানের টার্গেট দিল রংপুর
অনলাইন ডেস্ক
সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন দুর্দান্তভাবে। তিনি ব্যাট ধরলেই যেনো এখন রান-বন্যা বয়ে যায়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ক্ষণে দানবীয় রূপে হাজির হলেন সাকিব। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে করলেন ৬২ রান।
তার ব্যাটে ভর করেই বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহ পেল রংপুর রাইডার্স। চট্টগ্রামকে ১৮৮ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের দল।
