সাকিব-মিরাজ তাণ্ডবে ১৫৬ রানে থামলো আফগানিস্তান

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুর ধাক্কা সামলে সাকিব-মিরাজের তাণ্ডবে আফগানিস্তানকে ১৫৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান।

শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।

টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তানের বিপক্ষে সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নিয়ে ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। এতে ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙে ৪৭ রানে।
ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহর উইকেটও শিকার করেন সাকিব। ১৫তম ওভারে পঞ্চম বোলার হিসেবে আসেন সাকিব। বাংলাদেশের প্রয়োজন ছিল আরেকটি ব্রেকথ্রু। তবে সেটি এনে দিলেন সাকিবই! আউট হওয়ার আগে তিনি ২৫ বলে ১৮ রান করেন।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সাকিব, তাসকিন ও শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights