সাকিব-লিটনদের আইপিএল ইস্যুতে সিদ্ধান্তে অটল বিসিবি

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। এদিকে তার আগেই শুরু হয়ে যাবে আইপিএল। সাকিব আল হাসান ছাড়াও এবারে আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তবে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের সময় তাদের কি আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সাকিব আল হাসান ও লিটন দাস দুজন আছেন টেস্টের নেতৃত্বে। একজন অধিনায়ক, অন্যজন সহ-অধিনায়ক। আর মুস্তাফিজ এই ফরম্যাটে না খেলায় তাকে নিয়ে জটিলতা নেই। কিন্তু টেস্টের অধিনায়ক ও সহ-অধিনায়ক কি অনাপত্তি পত্র পাবেন?

এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সিলেটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন, ‘দেখেন আমি আপনাদের বারবার জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদের যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন এভেইলেবল।’
‘আমরা ওদের দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা ওদের নিলামে নিয়েছে। এরপর আর কোনো কিছু…যদি চেঞ্জ হয় তাহলে তো আমরাই বলব আপনাদের। আমাদের এখনো পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে থাকবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘না থাকার আমি কোনো অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদের আমরা বলেছি যে ভেবে-চিন্তে দেখতেও পারি, এরকম কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকতো।’

তিনি বলেন, ‘আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো সিদ্ধান্ত বদল হয় আপনাদের আগেই জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights