সাকিব-সৌম্যর পর লঙ্কান টি-টেন লিগে রনি

ক্রমশই কদর বাড়ছে ১০ ওভারের ক্রিকেটের। আবুধাবিতে আর জিম্বাবুয়ের পর এবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও বসবে টি-১০ ক্রিকেটের আসর। আর তাতে আগেই নাম লিখিয়েছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এবং সৌম্য সরকার।

আর আজ তৃতীয় বাংলাদেশি হিসেবে এই আসরে নিজের খেলার কথা নিশ্চিত করেছেন ওপেনার রনি তালুকদার। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে জানালেন এই কথা। সবকিছু ঠিকঠাক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে রনিকে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১ টি-টোয়েন্টি খেলেছেন রনি তালুকদার। ১০ ইনিংসে ২২ গড়ে করেছেন ২২৪ রান, স্ট্রাইক রেট ১৩৫.৭৫। বিপিএলে এখন পর্যন্ত ৬টি দলের হয়ে ৭০ ইনিংস ব্যাট করেছেন রনি। তাতে ১৯ গড়ে করেছেন ১ হাজার ৩২৩ রান।

রনি লংকান টি-টেন লিগে দেখা পাবেন আরও দুই জাতীয় দলের সতীর্থের। ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে দল পেয়েছিলেন সৌম্য সরকার। তিনি খেলবেন হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে।

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ১০ ওভারের এই লঙ্কান টুর্নামেন্টের এবারের আসর, যা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights