সাঙ্গু নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ফ্লেয়িং খুমি (১৩) এর মরদেহ জেলা সদরের ক্যাওচিংঘাটা এলাকা থেকে উদ্ধার করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে সাঙ্গু নদীর ক্যাওচিংঘাটা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান ৮ম শ্রেনীর ছাত্র ফ্লেয়িং খুমী। তার গ্রামের বাড়ি রুমা উপজেলার বগালেক এলাকায়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী সাংবাদিকদের জানান, নিখোঁজের খবর শুক্রবার সন্ধ্যায় তারা পেয়েছেন। কিন্তু সেসময়ে অন্ধকারের কারণে সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। শনিবার ৯ নভেম্বর সকাল থেকে টানা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে নিখোঁজ ছাত্রের মরদেহটি উদ্ধার করতে তারা সক্ষম হন।
ফ্লেয়িং খুমী বান্দরবানের ক্যাওচিংঘাটা এলাকার বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ছাত্র। সে পার্শ্ববর্তী হোস্টেলে থেকে পড়াশোনা করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights