সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটির সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ি দীঘিনালায় অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার ছাত্রীর নাম দীপিকা চাকমা (২৮)। বুধবার সন্ধ্যা ৭টায় সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়ক ৯০ডিগ্রী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক্ষের নেতৃত্বে ৩৬জন শিক্ষার্থী রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য খাগড়াছড়ি আসে। তাদের সাথে যোগ দেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপিকা চাকমা। তখন দুপুর ১টা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শিজকছড়ি এলাকায় বিশ্ববিদ্যাল শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি পৌঁছালে সড়ক অবরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। গাড়িতে উঠে সশস্ত্র সন্ত্রাসীরা অন্যান্য শিক্ষার্থীদের কিছু না বলে অস্ত্রের মুখে দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা দ্রুত বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। খবর পেয়ে যৌথবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এরপর থেকে টানা ছয় ঘণ্টার অভিযানে দীপিকা চাকমার সন্ধান মেলে সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়ক ৯০ডিগ্রী এলাকায়। সেখান থেকে যৌথবাহিনীর সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে।

রাঙামাটি সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হক জানান, যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে। কেন করেছে সে বিষয়ে সঠিক কোন তথ্য জানা যায়নি।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ছাত্রী দীপিকা চাকমা। সে খাগড়াছড়ি জেলার শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে। উদ্ধারের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। ওই এলাকায় পর্যটক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights