সাড়ে ৬ হাজারে বিক্রি এক ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
গভীর সমুদ্রে বেল্লাল মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯৪০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল দুপুরে কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে এলে সেটি ৬ হাজার ৬২৫ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. খলিলুর রহমান। জেলে বেল্লাল মাঝি জানান, বৃহস্পতিবার লাক্কা মাছ ধরার জন্য সমুদ্রে গিয়ে জাল ফেলেন। শনিবার জাল তুললে অন্যান্য মাছের সঙ্গে একটি বড় আকারের ইলিশ দেখতে পান। আড়তে ইলিশটি নিয়ে তিনি ৬ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেন। মাছটির ভালো দাম পেয়ে তিনি খুব খুশি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলেও এখন বড় ইলিশ ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights