সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চাঁদাবাজি মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল ) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।

আওয়ামীলী গের এই দুই নেতার মধ্যে মাকসুদ খান তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ নজরুল ইসলামের মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।

কৃষক লীগ নেতা সাংবাদিক ইয়ারব হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা রয়েছে। সাংবাদিক ইয়ারব হোসেনের বিরুদ্ধে গত বছর ২৪ অক্টোবর দায়ের কৃত একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, মাকসুদ খানের বিরুদ্ধে দুইটি মামলা ছিল। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights