সাতক্ষীরায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনির কিশোরীকে ধর্ষণের দায়ে মিলন গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত মিলন গাজী আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের কালাম গাজীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের জনৈক কিশোরী (১৪) স্থানীয় মক্তবে পড়াশোনা করত। মক্তবে যাওয়া আসার পথে মিলন গাজী তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিলন গাজী ওই কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ির পাশের একটি পুরাতন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তসত্ত¡া হয়ে পড়ে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২০১১ সালে ১৩ অক্টোবর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মিলন গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের নির্দেশ দেন। এদিকে, মামলা চলাকালীন সময়ে ভিকটিমের ডিএনএ পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে।
এ মামলায় আদালতে ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহ শেষে আসামির বিরদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম আসামি মিলন গাজীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। আসামি দীর্ঘ দিন পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights