সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম। তিনি বলেন, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার নম্বর ৫০/৯/২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights