সাতক্ষীরায় পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

শনিবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামি মোঃ আসাদুল গাজীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া তার কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সজীব খান, ডিআইও-১ মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights