সাতক্ষীরা পৌরসভা রূপকল্প ২০৪১ শীর্ষক কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভা রূপকল্প ২০৪১ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং নগর উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড) কারিগরি সহায়তায় চলমান জলবায়ু পরিবর্তন সহনশীল, জেন্ডার সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে পৌর নাগরিকদের মতামত গ্রহণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সাতক্ষীরা পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উন্নয়ন অধিদপ্তর খুলনার সিনিয়র প্লানার প্রভাস চন্দ্র কুন্ডু, এলজিইডি ঢাকার নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, ডা. আবুল কালাম বাবলা, জিআইজেড’র প্রিন্সিপ্যাল অ্যাডভাইজার হামিদুল চৌধুরী রনি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় জিআইজেড প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যরা, সাতক্ষীরা পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা এবং ৯টি ওয়ার্ডের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights