সাতক্ষীরা ল’ কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ল’ কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ শনিবার (৯ মে) সকালে তিনি কলেজটিতে এসে পৌঁছান।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল’ কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাতক্ষীরা ল’ কলেজ পরিদর্শন করেন এবং কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। এর আগে কলেজ গভর্নিং বডির সদস্য এবং ল’ কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মো. ফয়সাল আলম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল’ কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, এড. মাগফুর রহমান, এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক এড. অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, এড. মো. রফিকুল ইসলাম রফিক, এড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, এড. মুহা. মুনিরুদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর হোসাইন রোকন, সাতক্ষীরা ল’ কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমুখ।

এছাড়াও কলেজটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights