সাতক্ষীরা সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

তিনি আরও জানান, আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights