সাতছড়িতে আছে একাধিক এশিয়াটিক ব্ল্যাক ভালুক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন অরণ্যে দেখা মিলেছে বিলুপ্ত প্রজাতির একটি বিরল ভালুকের। সম্প্রতি হারিস দেব বর্মা নামের এক স্থানীয় শৌখিন ফটোগ্রাফারের ক্যামেরায় এ ভালুকের ছবি ধরা পড়ে। বন বিভাগের ধারণা, ভালুকটি এশিয়াটিক ব্ল্যাক জাতের বিলুপ্তপ্রায় প্রজাতির। এরা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এ প্রজাতির ভালুক সচরাচর দেখা যায় না। এ ছাড়া একই প্রজাতির আরও ভালুকের সন্ধান মিলেছে বনের গহিনে। তিনি বলেন, তবে ঠিক কতটা আছে তা বলা যাবে না। এ বিট কর্মকর্তা জানান, পর্যটকদের উদ্যানের ভিতরে প্রবেশে নিরাপত্তা ঝুঁকি বিষয়েও সতর্ক করছি। তবে এখন পর্যন্ত ভালুক দ্বারা কেউ আক্রান্ত হননি। এ ছাড়া যারা বনের গহিনে ট্যুরে যান তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের গাইড সঙ্গে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights