সাত মাসের শিশুকে ‘যৌন নিগ্রহ’!

অনলাইন ডেস্ক

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। সেখানকার কলকাতা শহরের ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কলকাতার বড়তলা থানা এলাকায়।

জানা গেছে, ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক কন্যা শিশু। যৌনাঙ্গে একাধিক ক্ষত রয়েছে তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিনই থানায় সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাত-নিবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টার মধ্যে তাকে ওই অবস্থায় পাওয়া যায়। ফুটপাতের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই তাদের বাস। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। নির্যাতিতা শিশুর সারা শরীরে একাধিক ক্ষত রয়েছে। এখনও চিকিৎসা চলছে তার।

এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights