সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

তাবলিগ জামাতের সাদপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে তাদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোবায়েরপন্থীরা।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার ব‍্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইজতেমার মাঠে হামলায় দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারকে সাদপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একটা ইজতেমা হবে। সাদপন্থীদের ইজতেমা করতে দেওয়া হবে না। দুইটা ইজতেমা হবে না। সাদপন্থীদের তাবলিগ করতে দেওয়া হবে না।

পরে বায়তুল মোকাররমের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেন জোবায়েরপন্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights