সাদুল্লাপুরে ৪ গ্রাম হেরোইনসহ যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ গ্রাম হেরোইনসহ গোলাম আজম প্রধান (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গোলাম আজম প্রধান পলাশবাড়ী পৌর শহরের জামালপুর এলাকার লেবু প্রধানের ছেলে।

সোমবার (৩১ আগস্ট) সকালে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার একটি দল। এ সময় গোলাম আজম প্রধানকে আটক করে তার দেহ তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম আজম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হেরোইনসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights