সানিয়া-শোয়েবকে করা শাহরুখের সেই প্রশ্ন ফের আলোচনায়, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

ভেঙে গেছে সংসার। বিচ্ছেদেরে গুঞ্জনের মাঝেই বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। আর ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও আছেন চুপচাপ। দুই জগতের দুই তারকার বিবাহ বিচ্ছেদের আলোচনা তবু থামছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরাও করছেন নানা আলাপ।

সেই আলাপে উত্তাপ ছড়াচ্ছে পুরনো একটি ভিডিও।

ওই ভিডিওতে দেখা যায় সানিয়া মির্জা ও শোয়েব মালিককে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। খানের প্রশ্ন ছিল, ‘কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?’
এই প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না। এরপর শাহরুখকে সানিয়া বলেন, আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।

একই প্রশ্নের জবাবে শোয়েব বলেন, কোনো কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।

শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নিচে লিখতে দেখা যায়, সানিয়ার জন্য খারাপ লাগছে। আবার কেউ লেখেন, আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি। অনেকে লিখেছেন, লাজুক হলেও ঠিকই তিনটে বিয়ে করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights