সাফের প্রাথমিক দল ঘোষণা, আছেন কিংসলে
অনলাইন ডেস্ক
এলিটা কিংসলেকে রেখেই আসন্ন ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। দলে আছে নতুন দুই মুখ, মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও ফর্টিস একাডেমির ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এই দল ঘোষণা করা হয়।
চলতি বছরের মার্চ মাসে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এলিটা কিংসলের।
আগামী ২১ জুন ভারতে হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য ৪ জুন থেকে ঢাকায় প্রস্তুতি শুরু করবে ফুটবল দল।
ঢাকায় প্রস্তুতি সেরে আগামী ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে তাদের বিপক্ষে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ শেষ বেঙ্গালুরু যাবে জামালরা।
প্রাথমিক দলে আছেন, আনিসুর রহমান জিকো, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, সোহেল রানা, মাশুক মিয়া জনি, সাদউদ্দিন, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহিদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মেহেদী হাসান রয়েল, এলিটা কিংসলে, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মেহেদী হাসান, মুরাদ হাসান, শাহরিয়ার ইমন, মিতুল মার্মা, মজিবুর রহমান জনি, রফিকুল ইসলাম, রবিউল হাসান, ইসা ফয়সাল, মেহেদী হাসান শ্রাবণ, আমিনুর রহমান সজীব ও আবু সাইদ।
