সাফের সূচিতে পরিবর্তন

অনলাইন ডেস্ক

আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

মঙ্গলবার সাফের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এএফসির ক্যালেন্ডার পরিবর্তন হওয়ায় সাফের ক্যালেন্ডারে পরিবর্তন আসে।

ভার্চুয়াল এই সভায় সাফের দিন-তারিখ পরিবর্তিত হয়। শুধু বয়সভিত্তিক নারী সাফ নয়, দু’টি বয়সভিত্তিক ছেলেদের সাফের সূচিও পরিবর্তিত হয়েছে।

অনূর্ধ্ব-২০ এর আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে প্রতিবেশি দেশ ভারতে। যা আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারতের মাটিতে আসর শুরু হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচিতে ৮-১৮ নভেম্বর হবে। এছাড়া পুরুষ সাফ অনূর্ধ্ব-১৭ আসরের সময় নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর।

এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে দেশের মাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights