সাফে ঝড় তুলছেন ঠাকুরগাঁওয়ের সাগরিকা

ঠাঁকুরগাঁও প্রতিনিধি

ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আর এই কাঙ্ক্ষিত গোলটি আসে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটবলার খেলোয়াড় সাগরিকার পা থেকে।

এর আগেও গত শুক্রবার এই আসরের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে সাগরিকা করেছেন জোড়া গোল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে জেতানোর বড় ভূমিকা রেখেছিল রাণীশংকৈলের এই নারী খেলোয়াড়।

২০২৪ সাফ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানসহ মোট চারটি দেশ অংশ নেয়।
রাণীশংকৈল থেকে সাগরিকা ছাড়াও বাংলাদেশ দলের মূল একাদশে থেকে সহ অধিনায়কত্ব করছেন স্বপ্না রাণী। তারা দুজনেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights