সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ আর নেই।

রবিবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল মো. সালাউদ্দিন আহমেদের মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights