সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার দ্বিতীয় জানাজায় অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবীসহ তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

জানাজা নামাজের আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন মানুষের যতগুলো গুণ থাকা দরকার, সবগুলো গুণেই গুণান্বিত ছিলেন শফিক আহমেদ।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।

এখন কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তার বয়স হয়েছিল ৯০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights