সাবেক এমপি বকুলের দুই বাড়ি জব্দ-১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্ক

নাটোর-১ আসনের সাবেক সদস্য শহিদুল ইসলাম বকুলের নামে রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজারে থাকা ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হাতবদলের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights