সাবেক চেয়ারম্যানের ফিলিং স্টেশন থেকে শটগান ও গুলি উদ্ধার, মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরীর মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে থেকে একটি শটগান ও ২৮ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।

চকরিয়া থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে গিয়াস উদ্দিনকে একমাত্র আসামি করে মঙ্গলবার চকরিয়া থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ভেন্ডিবাজার এলাকায় গিয়াস উদ্দিনের মালিকানাধীন চৌধুরী ফিলিং স্টেশনে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ফিলিং স্টেশনের বিশ্রাম কক্ষের খাটের নিচ থেকে একটি শটগান ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এসময় জব্দ করা হয় শটগানের লাইসেন্স।
চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অস্ত্র জমা না দেওয়ায় ওই শটগানের লাইসেন্স স্থগিত করা হয়। এ ছাড়া ১৮৭৮ সালের অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights