সাবেক ছাত্রলীগ নেতা শিবচরের একাডেমিক সুপারভাইজার একই স্থানে ২০ বছর
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আসাদুর রহমান একই কর্মস্থলে ২০ বছর ধরে কর্মরত রয়েছেন। জড়িয়েছেন বিভিন্ন অনৈতিককাজে। ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা। এ ঘটনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে মাদারীপুর জেলা প্রশাসক বরাবর।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবচরের একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান যিনি একজন আওয়ামী লীগের লোক। তিনি শিবচরে প্রাই ২০ বছর বছর যাবৎ শিবচরে কর্মরত রয়েছেন। সরকারি বিধি মোতাবেক একই কর্মস্থলে ৩ বছরের বেশি থাকার নিয়ম নেই।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন শিবচরে অবস্থান করায় এখানকার ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্যতা রয়েছে এবং তিনি নিয়মিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান করেন।
অভিযোগের বিষয় মুঠোফোনে জানতে চাইলে মো: আসাদুর রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না বলে দাবি করেন। তবে তার ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবের ছবি দেয়া ছিলো। হাসিনা সরকার পতনের পর তিনি তা পরিবর্তন করেন। শিবচরের স্থানীয় বাসিন্দা সাগর মল্লিক বলেন, আসাদ সাহেবের ফেসবুকে আগে শেখ মুজিব ও আওয়ামী লীগের বিভিন্ন ছবি ছিলো। সরকার পতনের পর তিনি ছবি পরিবর্তন করেছেন। তবে এখনও তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রয়েছে। তিনি ছাত্রজীবনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা ছিলেন।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।
