সাবেক ছাত্র নেতাদের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বিকেলে মিছিলটি বিজয় নগর নাইটিংগেল মোড় থেকে শুরু করে পল্টন থানা ঘুরে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি গোলাম মাওলা শাহীন, শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসেন এবং সাবেক ছাত্রনেতা বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিতের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা এবং সঞ্চালনায় ছিলন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights