সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা

গাজীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে গাজীপুর জেলা কৃষকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসী এমপি। গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি মো. আতিকুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লা মন্ডল, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আকবর আলী চৌধুরী, গাজীপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. শাহজাহান মিয়া সাজু, গাজীপুর সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights