সাবেক ফুটবলার গোলাম দস্তগীর মারা গেছেন

অনলাইন ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে ৬১ বছর বয়সী ফুটবলার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন খুলনার সন্তান নীরা। জাতীয় দলেও ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ একাধিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলা ছাড়ার পর তিনি কোচিংয়ে মন দেন। প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধার হয়ে কয়েক বছর কোচিং করিয়েছেন।

গত কয়েক বছর তিনি নিজ জেলা খুলনাতে নিভৃতে তৃণমূলে কাজ করছিলেন। তার মৃত্যুতে বাফুফেসহ ফুটবলসংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights