সাবেক মন্ত্রী ফরহাদকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর

অনলাইন ডেস্ক

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯ টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে হস্তান্তর হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস।

আজ মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত একটি জিআর মামলায় তাকে আদালতে হাজির করা হবে। মামলা নম্বর জিআর ২৭৭/২৪। গত ৫ আগস্টের পর মেহেরপুরে ফরহাদ হোসেনের নামে একাধিক মামলা দায়ের করা হয়। এছাড়াও ঢাকায় তার নামে একাধিক মামলা রয়েছে।

গত বছরের ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights