সাবেক সচিব শহিদ খানের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মো. শহীদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, এই চারটি অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৬ হাজার টাকা রয়েছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের পিটিশনের ভিত্তিতে এ আদেশ দেন বিচারক।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আবু আলম মোহাম্মদ শহিদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মূলে জানা যায় যে, তিনি তার নিজ নামে অর্জিত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট হিসাবসমূহে রক্ষিত ব্যাংক হিসাবের অর্থ যে কোন সময় উত্তোলনপূর্বক অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights