সাবেক সাত মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

কারাগার থেকে বুধবার তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু।

মামলাগুলোর মধ্যে আনিসুল হককে তিন মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমির হোসেন আমুকে দুই মামলায়, রাশেদ খানকে দুই মামলায়, হাসানুল হক ইনুকে দুই মামলায়, জুনাইদ পলককে দুই মামলায় ও শাজাহান খানকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights