সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন গ্রেফতার

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোস্তাফা কামাল উদ্দীনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিএমপির সহযোগিতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights