সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর নিহত

সাভার প্রতিনিধি

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু আবু সাঈদ হিমেল নামের এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে সাড়ে ১০টায় সাভারের ইসলামিয়া হাসপাতালে সামনে থেকে হিমেলের লাশটি উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। এর আগে, সাভার বাজার বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের উপরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত হিমেল সাভার পৌর এলাকার বনপুকুর কামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আবু সাঈদ হিমেল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাশাপাশি রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রিন্ট হাফ ডিজাইনারের কাজ করতো। শুক্রবার কাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরছিলো। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে সাভার ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) রাশিদ জানান, আবু সাঈদ হিমেলের বুকে ও পিঠে ছুরির গভীর আঘাত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলার প্রস্তুত চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্তেরও চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights