সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত

অনলাইন ডেস্ক

সাভারে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামে এক বাসের যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। সাভারে তার অবস্থান ও পেশাগত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে রওনা হন আসাদুজ্জামান। এ সময় তার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights