সাভারে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার বাসে আগুন

সাভার প্রতিনিধি

সাভারের বলিয়াপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

বুধবার (০১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। এ বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করতো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) আব্দুল্লাহ হিল কাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৪০/৫০ জন বিএনপি নেতাকর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাসে আগুন দিয়ে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়াও যে কোনও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে সড়কে অতিরিক্ত পুলিশ ও বডার্র গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights